নোটিশ
প্রকাশের তারিখ: ২৭ আগস্ট, ২০২৬
কিশোর কণ্ঠ - ২০২৬
"কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা"–২০২৬
“কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারী শহর শাখা (নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলা) তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির (স্কুল ও মাদ্রাসা) শিক্ষার্থীদের জন্য তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬”।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, নীলফামারী শহর শাখার উদ্যোগে আয়োজিত এবারের মেধাবৃত্তিতে সর্বমোট ৩ লাক্ষ ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।
🎁 এবারের বিশেষ আকর্ষণ
প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকবে একটি করে আকর্ষণীয় 🚴♂️ বাইসাইকেল পুরস্কার।
রেজিষ্ট্রেশন শুরু: ২৭ আগস্ট থেকে ২৫ অক্টোবর ২০২৬।
৩য় - ১০ম শ্রেণীর পরিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
📚 শুভ উদ্বোধন
আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার, বিকেল ৫টায় “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, নীলফামারী শহর শাখার পরিচালক জনাব সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী–২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ এমপি।