রেজিস্ট্রেশন ফী যাচাইকরণ ফী পরিশোধের পদ্ধতি

নোটিশ

প্রকাশের তারিখ: ২১ আগস্ট, ২০২৬

মেধাবৃত্তি উদ্ভোদন

নরসিংদীতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা২৬ 'র  শুভ উদ্বোধন

নরসিংদীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর শুভ উদ্বোধন হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় ব্রাহ্মন্দীতে ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম, সদস্য সচিব আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম সাদেক, শাখাওয়াত হোসেন, ফারুক হোসেন ও মাহফুজ আদনানসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

👉 শ্রেণী: স্কুল ও মাদরাসার ৪র্থ–১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। 

👉নিবন্ধন: ২০ আগস্ট - ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। অনলাইন ও অফলাইনে নিবন্ধন করা যাবে; 

👉 রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা।

👉 পরীক্ষার তারিখ: ৩০ অক্টোবর ২০২৬। 

👉 বিষয়:বাংলা, ইংরেজি, গণিত ও সমসাময়িক   বিষয়ে MCQ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। 

👉 পুরস্কার: সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীসহ বিজয়ীদের জন্য ল্যাপটপসহ মোট ৫ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান করা হবে।

অনলাইন রেজিষ্ট্রেশন লিংক: https://kishorkanthafoundation.com/narsingdi

Notice Attachment