নোটিশ
প্রকাশের তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
১০ম শ্রেণির আসন বিন্যাস প্রকাশ
📢 জরুরি বিজ্ঞপ্তি
বিষয়: ১০ম শ্রেণির আসন বিন্যাস প্রকাশ।
এতদ্বারা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এর ১০ম শ্রেণির সকল পরীক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিতব্য মেধাবৃত্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
সকল পরীক্ষার্থীকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ আসন বিন্যাস দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
🌐 ওয়েবসাইট: সিট প্লান | কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, যেসব পরীক্ষার্থী এখনো প্রবেশপত্র সংগ্রহ করেনি, তাদের পরীক্ষা শুরুর পূর্বেই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ ও প্রিন্ট করে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে কোনো সমস্যা হলে ফাউন্ডেশনের অফিসিয়াল WhatsApp নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যাবে।
📱 অফিসিয়াল WhatsApp: +880 1612-642482
সকল পরীক্ষার্থীকে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করছি।
কর্তৃপক্ষ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
চাঁদপুর শহর শাখা