নোটিশ
প্রকাশের তারিখ: ১২ নভেম্বর, ২০২৬
১০ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ প্রসঙ্গে
বিজ্ঞপ্তি
১০ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ প্রসঙ্গে।
এতদ্বারা কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এর ১০ম শ্রেণির সকল পরীক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিতব্য মেধাবৃত্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
প্রবেশপত্র সংগ্রহের ওয়েবসাইট: প্রবেশপত্র | কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
এছাড়া, ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে অথবা প্রয়োজনীয় সহযোগিতার জন্য ফাউন্ডেশনের অফিসিয়াল WhatsApp এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অফিসিয়াল WhatsApp: @kkfct57
সকল পরীক্ষার্থীকে পরীক্ষার পূর্বেই প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।
সকল পরীক্ষার্থীর সার্বিক সাফল্য কামনা করছি।
কর্তৃপক্ষ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
চাঁদপুর শহর শাখা